নরসিংদীতে ২৪ ঘণ্টায় ২৩ জন গ্রেপ্তার, শীর্ষ সন্ত্রাসী সোহেল আটক
মঙ্গলবার (২২ জুলাই) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেলে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উদ্ধারজনিত ও নিয়মিত মামলার পরোয়ানামূলে ২৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রায়পুরা চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ১টি এসবিসিএল একনলা বন্দুক, ৪টি একনলা দেশীয় বন্দুক, ৩৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২টি শর্টগানের কার্তুজ, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোহেল মিয়ার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মোট ১১টি মামলা রয়েছে।
এদিকে, শিবপুর মডেল থানা পুলিশ মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের ১৮৫ বস্তা চালসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের এক সেট পোশাক, এক জোড়া বুট, ১টি ক্যাপ, ১টি বেল্ট এবং ১টি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার হৃদয় মিয়া (৩২), মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের আকাশ দাস (৩০) এবং হৃদয় চন্দ্র দাস (২৮)।
এছাড়াও, মাদকবিরোধী অভিযানে রায়পুরা থানা পুলিশ ২ কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানিয়েছেন, সন্ত্রাসী ও মাদকচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ