ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ২:৪৫

ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে গুরুত্বর আহত অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়। নিহত ছয়জনই মাইক্রোবাসের যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত অংশের আড়ইমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর দুপুর ১২টা পর্যন্ত যানজট সৃষ্টি হয় মহাসড়কে। ফায়ার সার্ভিসের গুরুদাসপুর, বড়াইগ্রাম, নাটোর ও বনপাড়া হাইওয়ে থানার সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে  রুবেল ও আহতদের মধ্যে মাইক্রবাস মালিক শাহাবুদ্দিনের পরিচয় পাওয়া গেছে। চালক রুবেল মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীর উদ্দিনের ছেলে এবং মাইক্রবাস মালিক শাহাবুদ্দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের জনাব আলীর ছেলে। নিহত অন্য ৫ জন একই উপজেলার ধর্মদহ গ্রামের বাসিন্দা।

মাইক্রবাস মালিক শাহাবুদ্দিনের মামাতো ভাই হাসিবুল ইসলাম বলেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য স্থানীয় সাবুদ্দিনের মাইক্রোবাসে চেপে একই পরিবারের ৬ জন সকাল ৭টার দিকে রওনা হন। ড্রাইভার রুবেলকে নিয়ে সাহাবুদ্দিন ওই যাত্রায় রওনা হন। তবে মাইক্রোবাসে কোন কোন ব্যক্তি ছিলেন তা তিনি স্পষ্ট নন।  

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নোহা (ঢাকা মেট্রো-চ ১৩-৯৭৯২) যাত্রী নিয়ে ঢাকা আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসসড়কের আইড়মাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের (ঢাকা মোট্রো-ট ২৪-৪৮৬৪) মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫জন নিহত হন। নিতদের মধ্যে চারজনই নারী। একজন পুরুষ। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক রুবেল হোসেনসহ (৩৫) তিনজন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান মাইক্রোবাসের চালক। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাস যোগে ঢাকায় যাচ্ছিলেন একই পরিবারের ৬ জন। আড়ইমারী ব্রিজের কাছে এলে কিছু বুঝে উঠার আগেই বেপরোয়া গতির একটি ট্রাক চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আহত-নিহতদের রক্তে ভিজে যায় মহাসড়ক। নিহতদের মধ্যে অন্তঃনারী রয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, সকাল দশটার কিছু পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ফায়ারকর্মীদের সহায়তা লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এখন পরিচয় নিশ্চিতের কাজ করছেন তারা। তাছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। দুইঘন্টা পর মহাসড়কেক যান চলাচল স্বাভাবিক হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। তারা ধারণা করছেন মাইক্রোবাসের আহত ও নিহত যাত্রীরা একই পরিবারের সদস্য। নাম পরিচয় শনাক্তে কাজ করছেন তারা।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী