ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঘোড়াঘাটে আ’লীগ নেতা গ্রেপ্তার


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৪:৪১

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পৌর আ’লীগের ০৮ ওয়ার্ড সভাপতি সুজন কুমার চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
মঙ্গলবার (২২ জুলাই) ভোর সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সুজন কুমার চৌধুরী পৌর আ’লীগের ৮ নং ওয়ার্ড সভাপতি। তিনি পৌরসভার শ্যামপুর এলাকার বাসিন্দা। 
প্রসঙ্গত, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় যানবাহন ভাংচুর, দুইটি মোটরসাইকেল ও দোকান ঘরে অগ্নি সংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়।
এঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।   

এমএসএম / এমএসএম

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার

কবিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল শুরু