জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর প্রোগ্রামার জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সদস্য জয়নব বিবি ও সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, বিড়ি উৎপাদন একটি ঝুঁকিপুর্ণ ও স্বল্প মুজুরির পেশা। বিড়ি শিল্প দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে চলছে। এছাড়াও তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও কঠোর ও কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান। এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,যুব প্রতিনিধি, তামাক বিরোধী কর্মী,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নীল রঙের টি-শার্ট পরে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড