ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে নিহত ৩ শ্রমিকের পরিবারকে সাবেক এমপির পক্ষে মানবিক সহায়তা


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ১২:১৩

চট্রগ্রামে নির্মাণকাজের সময় দুর্ঘটনায় নিহত হওয়া নোয়াখালীর সুবর্ণচরের ৩ নির্মাণ শ্রমিকের পরিবারকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য আলহাজ  মো. শাহজাহান মানবিক সহায়তা প্রদান করেছেন।বুধবার (২৩ জুলাই) বিকালে উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন ও মোহাম্মদপুর ইউনিয়নে নিহত শ্রমিকদের বাড়ি গিয়ে প্রত্যেকের পরিবারকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

নিহত শ্রমিকরা হলেন—সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মো. হাসান (৩৬), ফখরুল ইসলাম (৩৯) ও রাশেদ (২৭)। নিহত রাশেদের মৃত্যুর একদিন পরই এক সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী।

সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সদস্য জামাল উদ্দিন গাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন সুমন নিহত শ্রমিকদের পরিবারের হাতে মো. শাহজাহানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাধারণ নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমগীর চৌধুরী,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল,  সাবেক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব  মামুন হোসেন রোহান প্রমুখ। 

এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ জানান, “এই সহায়তা কোনো দান নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। যারা শ্রম দিয়ে দেশ গড়ার কাজ করে, তাদের জীবনের ক্ষতির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।” বিএনপি নেতা মো.শাহজাহানের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

নিহত শ্রমিকদের পরিবারে বইছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা তাদের কিছুটা হলেও ভরসা দিয়েছে, তবে তারা আরো বলেন নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা ও কর্মস্থলে দায়িত্বশীল নজরদারির ব্যবস্থা হোক।

উল্লেখ্য, গত সপ্তাহে চট্রগ্রামে বহুতল একটি ভবন নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ৯তলা থেকে পড়ে ঘটনাস্থলেই এই ৩ জন শ্রমিক নিহত হন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা