ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ২:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী “চেস ফেস্ট ২০২৫ – ফ্যাকাল্টি এডিশন” সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২২ ও ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন নয়টি অনুষদের ৬০ জন শিক্ষার্থী।
প্রথম দিন অংশগ্রহণ করে আর্টস, সোশ্যাল সায়েন্স, মেরিন সাইন্স ও ফরেস্ট্রি, ল’ এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিন প্রতিযোগিতায় অংশ নেয় সায়েন্স, এডুকেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।
২২ জুলাইয়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী জাকের হোসেন এবং রানারআপ হন মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নাজমুল হক। ২৩ জুলাইয়ের প্রতিযোগিতায় বিজয়ী হন ফিন্যান্স বিভাগের তৌকির আনোয়ার এবং রানারআপ হন এইচআরএম বিভাগের নাইম মজুমদার।
‘চেস ফেস্ট ২০২৫ – ফ্যাকাল্টি এডিশন’ ছিল বিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক ধাপ। আসন্ন আগস্ট মাসে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ ২০২৫।
সেখান থেকে সেরা ছয়জন দাবাড়ুকে নিয়ে গঠন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চেস টিম, যারা আন্তঃবিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান। তিনি বলেন, “এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের দাবাড়ুদের জাতীয় পর্যায়ে পৌঁছানোর একটি কার্যকর প্ল্যাটফর্ম।”
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা ও স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. এন. এম সাজ্জাদুল হক। তিনি বলেন, “দাবা কেবল একটি খেলা নয়; এটি একটি গভীর চিন্তার অনুশীলন, যা ব্যক্তি জীবনে ধৈর্য, কৌশল ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ায়।”
আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চেস ক্লাবের সভাপতি তানজিলা তুর নুর। তিনি বলেন, “চবির চেস ক্লাব কেবল দাবার বিকাশে নয়, বরং মানসিক উৎকর্ষ ও নেতৃত্ব বিকাশেও কাজ করে যাচ্ছে। ‘চেস ফেস্ট ২০২৫’ তারই একটি বাস্তব রূপ।

এমএসএম / এমএসএম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইবিতে উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রম উদ্বোধন

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী