ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

স্কুলছাত্রী অপহরণ: বারহাট্টায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৩৯

রিপন কান্তি গুণ, বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায় নবম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া সুলতানাকে (১৩) অপহরণের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী, শিক্ষার্থী ও স্বজনরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গ্রামবাসী ও ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্বজনরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা রাজীব মিয়া একজন দরিদ্র সিএনজি চালক। ভুক্তভোগীর বাবার মোবাইল ফোনে প্রায় সময়ই আসামি রিদয় খাঁন ইমো নম্বরে কুরুচিপূর্ণ মেসেজ করতো এবং ফোনে কথা বলতে চাইত। বিষয়টি জানতে পেরে আসামিকে ফোন করতে নিষেধ করলে আসামি হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে গত ২০ জুলাই রাত সাড়ে এগারটার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আসামি রিদয় মিয়া ও আরও অজ্ঞাত দুই-তিনজনের সহায়তায় ভুক্তভোগীর গলায় ও মুখে গামছা পেঁচিয়ে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে ভুক্তভোগী তার কাছে থাকা মোবাইল ফোন থেকে কৌশলে তার দাদাকে ফোন করলে পরদিন ভোর সাড়ে চারটার দিকে পরিবারের লোকজন গেরিয়া গ্রামের কালভার্টের উপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত অভিযুক্ত রিদয় খান ও তার অজ্ঞাত সহযোগীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হোক।

অপহরণের শিকার স্কুল শিক্ষার্থীর বাবা রাজিব মিয়া বলেন, "আমার মেয়েকে প্রেম প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে রিদয় গলায় গামছা পেঁচিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমি বিষয়টি নিয়ে বারহাট্টা থানায় অপহরণের মামলা করেছি। অথচ এখন পর্যন্ত অভিযুক্ত কেউ গ্রেফতার হয়নি। আমার পরিবারের নিরাপত্তার জন্য আসামিদের দ্রুত গ্রেফতার প্রয়োজন। আমি এক্ষেত্রে সাংবাদিক সহ সকলের সহযোগিতা চাই।"

এ ব্যাপারে অভিযুক্ত রিদয় খান ও তার পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও কেউই ফোন ধরেননি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, "এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে। এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।"

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা