ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বালিয়াকান্দিতে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যগে প্রতিবাদ ও মানববন্ধন


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ দুপুর ৩:৩৯
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যগে পরিপত্র বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি, উপজেলার পরিষদ চত্বরের সামনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ। কিন্ডারগার্টেন ও 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের জন্য অনুষ্ঠিত  মানববন্ধনে বালিয়াকান্দি উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি  মনি মুকুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ খন্দকার রফিকুদৌলা বাবলুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা। কিন্ডারগার্টেন  এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বালিয়াকান্দি স্কলার্স স্কুলের অধ্যক্ষ জাফর আলী মিয়া, সহসভাপতি ও ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাকসুদুর রহমান রনি, মেধা বিকাশ কিন্ডারগার্টেনর অধ্যক্ষ দেবী প্রসাদ গোস্বামী , কোষাদক্ষ ও ধর্মমতলা মডেল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মীতা নাথ সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন ২০০৯ সাল থেকে এই বৃক্তি পরিক্ষায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহন করে আসলেও এখন কেনো বৈষম্যহীন বাংলাদেশে আমাদের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে ১৭ জুলাই ২০২৫ ইং তারিখের পরিপত্রটি বাতিল করে পূর্বের ন্যায় অংশ গ্রহনের সুযোগ প্রদানের আহবান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যামব্রিয়ান ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ প্রদীপ কুমার দে। এসময় বালিয়াকান্দি, উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান