আদমদীঘিতে সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটি, সাধারণ ও এনজিও ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার বেনজীর আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, নেসকোর সহকারী প্রকৌশলী মামুন ব্যাপারী, ওসি তদন্ত শহিদুল ইসলাম, মাদকদ্রব্যের পরিদর্শক আসলাম আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, নাজিমুদ্দীন, এনজিও ফোরামের সভাপতি কাওসার আলী, সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা জোরদার করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এমএসএম / এমএসএম
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির