জুড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
মৌলভীবাজার জেলার জুড়ীতে পিবিজিএসআই শীর্ষক স্কীমের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২- ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার।
জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমেদ, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনসহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ২০২২- ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ