ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৭-২০২৫ দুপুর ১২:৫০

নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা সদরের গোপালপুর মাঝিপাড়া এলাকায় (২৪ জুলাই) বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে ঐদিন রাতেই উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি এ ঘটনায় বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটির সাথে খেলার প্রলোভন দেখিয়ে তাদের ঘরে ডেকে নিয়ে যায়  এবং ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে, শান্ত ভাই আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছে। পরবর্তীতে শিশুটি রক্তপাত শুরু হলে শিশুটির মা দ্রুত ও প্রতিবেশীরা শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ভর্তি করান। পরে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত যুবক শান্ত এর বিচার চায় ভূক্তভোগী শিশুটির পরিবার। ধর্ষণের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেছে তারা।ভুক্তভোগীর শিশুটির প্রতিবেশী খলিল নামের একজন জানান, "আমাদের এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস সাড়ে ৪ বছরের এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে। বাচ্চাটার রক্তপাত শুরু হলে সে এসে তার মাকে সব জানায়। এ খবর পেয়ে আমরা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি। আমাদের দাবী ধর্ষক শান্ত এর চূড়ান্ত এবং সর্বোচ্চ বিচার।"

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান  জানান, "মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ছেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা