সুবর্ণচরে চাঁদা না দেয়ায় বিয়ে বাড়ীতে হামলার অভিযোগ
নোয়াখালী সুবর্ণচরে অসহায় এক পরিবারে ছেলের বিয়েতে চাঁদা না দেয়ায় সমাজের সভাপতি ফখরুলের নেতৃত্বে বিয়ে বাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে চর জব্বর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মফিজ উদ্দিন।
২৪ জুলাই (বৃহস্পতিবার) ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ২২ নং দিঘী দক্ষিন বাগ্যা গ্রামের মফিজের বাড়ীতে।
ভুক্তভোগী মফিজ বলেন, গতকাল আমার পুত্র আবুল কালাম (২২) বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিলো, আমি গরীব মানুষ তাই অনুষ্ঠানটি ছোট পরিসরে আয়োজন করি এতে সমাজের সবাইকে দাওয়াত দেয়া সম্বব হয়নি। বিভিন্ন ভাবে ধারদেনা করে সন্ধ্যা ৭ টায় গায়ে হলুদের বাজার করার জন্য নগদ ৬০ হাজার টাকা নিয়ে বাজারে যাওয়ার পথে আমার বাড়ীর সামনের রাস্তায় মান্নান সারেং সমাজের সভাপতি মৃত হানিফ ফরাজির পুত্র ফখরুল (৬০), সমাজের চাঁদার জন্য অকত্য ভাষায় গালমন্ধ করেন আমি প্রতিবাদ করলে ফখরুল আমাকে মারধর করে আমার পরনে থাকা পাঞ্জাবী ছিঁড়ে পেলে, আমার মেয়ের জামাই করিম প্রতিবাদ করলে একই গ্রামের মৃত বেলাল হোসেনের পুত্র সামছু্ল হক (৪০), জয়নাল (৩০), খুরশিদ আলমের পুত্র মিরাজ (৩৫), রেজাউল হক সর্দারের পুত্র জাহেদল হক মনা (২৫), তাকে মারধর করে সামছুল হক এবং জয়নাল পকেটে থাকা বাজার ৫০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের শৌর চিৎকার শুনে আমার মেয়ে নাছিমা প্রতিবাদ করলে অভিযুক্তরা বাড়ীতে গিয়ে মারধর করতে করতে রাস্তায় নিয়ে আসে। এবং তারা কিভাবে বিয়ে হয় সেজন্য দেখে নেবার হুমকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলেন, ৫ আগস্টের পর বিএনপি নেতা পরিচয় দিয়ে, ফখরুল সহ তাদের সাঙ্গপাঙ্গরা মানুষকে জিম্মি করে টাকা আদায় করেন এবং সমাজের মানুষতে তুচ্ছ তাচ্ছ্বল্য করে আসছেন।
অভিযুক্ত জয়নাল বলেন,মফিজ মিয়া সমাজের চাঁদা দেয়নি সমাজের টাকা চাইতে গেলে তিনি ক্ষিপ্ত হন এতে ধাক্কাধাক্কি হয়েছে মারধরের ঘটনা ঘটেনি বাকি সকল অভিযোগ তিনি অস্বিকার করেন।
লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চরজব্বর থানা।
চরজব্বর থানার এসআই আসিষ ঘটনার সত্যতা ম্বিকার বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি সমাজের টাকা জন্যই ধাস্তাধস্তি হয়েছে, আগামি রোববার উভয় পক্ষকে বসে একটা সমাধান করার জন্য বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার