রায়গঞ্জে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, সিনিয়র যুগ্ন আহবায়ক এসকেন্দার মির্জা জুয়েল, জেলা ছাত্র দলের সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, জুলাই যোদ্ধা শেখ রিয়াদ, ইশরাত জাহান এশা প্রমুখ।
শপথ পাঠ অনুষ্ঠান শেষে আলোচনা সভা বক্তারা বাংলাদেশের প্রতিটি নাগরিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি স্বৈরাচার সরকারের দোসরদের নানামুখী অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। সেই সাথে আহত জুলাই আগস্ট আন্দোলনে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে ও শহীদ পরিবারের পাশে দাড়ানোর জন্য সরকারের নিকট দাবি জানান৷
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত