তানোরে ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন শামিম চৌধুরী সভাপতি, আরিফ সম্পাদক
রাজশাহী তানোরে বে-সরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এলাহী ডায়াগনস্টিক সেন্টারের মালিক শামিম চৌধুরীকে সভাপতি ও সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আরিফুর ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক রাব্বি ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল মালেককে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ দুপুরে তানোর বিল কুমারী বিলের বাঁধে এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে মহানগর ক্লিনিকের মালিক মনিরুল হাসান হেলালকে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকায় ১৭ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টার রয়েছে। এবিষয়ে নবনির্বাচিত সভাপতি শামিম চৌধুরী বলেন, জনগনকে সঠিক ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই কমিটি গঠন করা হলো।
তিনি বলেন, তানোর উপজেলার বেশির ভাগ মানুষই দরিদ্র সিমার নিচে বসবাস করেন, স্বল্প মুল্যে সেবা গ্রদান আমাদের মুল লক্ষ। কেউ যেন অতিরিক্ত অর্থ নিতে না পারে এবং রোগীদের অযথা হয়রানি করতে না পারেন সেজন্যই এই কমিটি গঠন করা হয়েছে। যদি কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ পাওয়া যায় তবে আমরা নিজেরাই ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান