ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৫

চট্টগ্রামের চন্দনাইশে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বাদে মাগরিব মক্কা পেট্রোল পাম্পের পশ্চিম পার্শ্বে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর আয়োজনে তার নিজস্ব কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.ইউছুপ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি  ছিলেন,আবু বক্কর,মো.ইয়াকুব নবী সুমন, মো.ফারুক, মো.বদিউল আলম, মো.মিজানুর রহমান, মো.জাকের হোসেন, মো.ফারুক ইসলাম, মো.সুলতান সওদাগর, প্রবাসী বিএনপি নেতা মো.মুফিজ, মো.ফারুক, সোলাইমান সওদাগর,সওকত হোসেন,তারেক রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজধানী ঢাকা মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয় স্কুলের ছোট ছোট যেসব বাচ্চা মারা গেছে এবং আহত হয়েছে তার শোকে সারা বিশ্ব আজ শোকাহত। এই বিমান বিধ্বস্তর ঘটনাটি সত্যি মানুষের হৃদয়ের স্পন্দনে আঘাত এনেছে। আমরা যেহেতু সরাসরি তাদের জানাজায় উপস্থিত হতে পারি নাই,তাই আমরা চন্দনাইশে কৃতি সন্তান মহামান্য হাইকোর্টের সাবেক বিচারপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুন এর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু