চন্দনাইশে ছৈয়দাবাদ ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা
চট্টগ্রামের চন্দনাইশে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,চুরি-ছিনতাই রোধে এলাকার মেধাবী, তরুন ও যুবকদের সমন্বয়ে নবগঠিত সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন ছৈয়দাবাদ ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে গাছবাড়িয়া খাঁনহাট রেলষ্টেশন চত্বরে উপদেষ্টা পরিষদ,আইনজীবী সেল,মিডিয়া সেল, ও জোন কমিটির সদস্যদের নিয়ে এই আলোচনা ও পরিচিত সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছৈয়দাবাদ ঐক্য পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (রাঙ্গামাটি) আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম আনচারী,আবু সাঈদ চৌধুরী এবং মিডিয়া সেলের সমন্বয়ক চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন,আইনজীবী সেলের এডভোকেট সোহেল আরমান,এডভোকেট হুমাইরা কালাম জেনি।
এছাড়াও উপস্হিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মহসিন, ব্যাংকার আব্দুল মালেক, চন্দনাইশ প্রবাসী ক্লাবের উপদেষ্টা আবু ইউসুফ মামুন।
শাকিফুল ইসলাম সাকিবের সঞ্চালনায় ছৈয়দাবাদ ঐক্য পরিষেদের আহবায়ক কমিটির সদস্য আরিফ উদ্দীন রাসেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,আহবায়ক কমিটির সদস্য এম হাসেম চৌধুরী, চৌধুরী আমির মোহাম্মদ ফোরকান, উত্তম বড়ুয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ সেকান্দর বাদশা, আবুল হাসনাইন রাকির, মোহাম্মদ কাদের,ব্যাংকার শাহাদাত হোসেন মুরাদ।
ছৈয়দাবাদ ঐক্য পরিষদের ১৮টি জোন কমিটির সকল জোন লিডার এবং জোন সদস্যগণ, এলাকার প্রবীণ মুরুব্বী ও তরুণ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু