বারহাট্টায় শিশু ধর্ষণের আসামি গ্রেফতার
নেত্রকোনার বারহাট্টায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।বাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার বিকালে বারহাট্টা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ।
গ্রেফতার হওয়া আসামি শান্ত দাস উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয় দাসের ছেলে শান্ত দাস (১৬) শিশুটিকে তাঁদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে, শান্ত ভাই আমার সাথে খারাপ কাজ করেছে। পরবর্তীতে শিশুটির মা ও এলাকাবাসী দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশাল আলোচনায় আসে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, "আমরা ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান পরিচালনা করি। এরপর শুক্রবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হই। আজই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে