ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে নোয়াখালী এসে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ২:৩২

নোয়াখালীর চাটখিলে কক্সবাজারের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো.কাজল (৪০) কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মনছুর আলমের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে দীর্ঘদিন থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ইয়াবা সরবরাহ করে আসছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে ৯৫০ পিস ইয়াবাসহ  গ্রেপ্তার করে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা

পটিয়ায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরি