যাত্রীবাহী লঞ্চে অসুস্থ গর্ভবতীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
কোস্ট গার্ড একটি যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক গর্ভবতী মহিলাকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার (২৬ জুলাই ২০২৫) একজন গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে 'সম্পদ' নামক যাত্রীবাহী লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১টা ৩০ মিনিটে লঞ্চটি গজারিয়ায় পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। লঞ্চে উপস্থিত একজন সেনা সদস্য কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে বিষয়টি জানান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত লঞ্চে পৌঁছায়। তারা গর্ভবতী মহিলাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং হাই-স্পিড বোটে করে তাকে লঞ্চ থেকে ঢাকা সদরঘাটে নিয়ে আসেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট কারে করে তাকে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে ওই মহিলা মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, "জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।"
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন