ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদরাসার কমিটি গঠনে সুপারের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ৩:৫৩

গুরুদাসপুরের ঝাউপাড়া দাখিল মাদরাসায় চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাতসহ পরিচালনা কমিটি গঠনে সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। এনিয়ে শিক্ষা অফিসসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

কমিটি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে রোববার (২৭ জুলাই) সকালে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন। স্বেচ্ছাচারিতার মাধ্যমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া স্থগিতের দাবিও জানানো হয়।

স্থানীয় আব্দুর রহিম বলেন, তার দুই মেয়ে ওই মাদরাসায় লেখাপড়া করছেন। কমিটি গঠনের জন্য শ্রেণিকক্ষে ঘোষণা দেওয়া হয়নি। নিয়ম বহির্ভূতাভাবে পছন্দের লোকদের নিয়ে কমিটি গঠনের পাঁয়তারা করছেন অধ্যক্ষ আব্দুল গণি। মূলত মাদরাসায় তিনটি শূণ্য পদে নিয়োগ দেওয়ার জন্যই সুপার মাদরাসা পরিচালনা কমিটি গঠনে গোপনীয়তার আশ্রয় নিয়েছেন। তারা মাদরাসার স্বার্থে সুপারের গোপন কমিটি মানবেন না।

স্থানীয় হকবেল আলী অভিযোগ করে বলেন, মাদরাসার পিয়ন পদে চাকরি দেওয়ার জন্য সুপার আব্দুল গণি ১৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন। টাকাও ফেরত দিচ্ছেন না, আবার চাকরিও দিচ্ছেন না। এখন অন্য প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য নিজের মতো করে গোপনে পরিচালনা কমিটি গঠনের চেষ্টা করছেন।

মাদরাসার সুপার আব্দুল গণি বলেন, কমিটি গঠন নিয়ে স্থানীয় রাজনৈতিক দলের মতাদর্শী কিছু ব্যক্তি হট্টগোল সৃষ্টি করছেন। এতে মাদরাসায় শিক্ষার পরিবেশও নষ্ট হচ্ছে। তাছাড়া তিনি চাকুরি দেওয়ার নাম করে কারো কাছ থেকে কোনো অর্থ নেননি। পরিচালনা কমিটিতে নিজেদের লোকজন অন্তর্ভুক্ত করতে একটা পক্ষ পরীকল্পীতভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছেন।

ঝাউপাড়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মো. সেলিম রেজা বলেন, নতুন কমিটি গঠনের ব্যপারে তিনি কিছু জানেন না।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির