সান্তাহারে রেলগেট ক্রসিং পারের সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী প্রকৌশলী নিহত
আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও রেললাইনে ক্রসিং পারা হওয়ার সময় নাছিম আহমেদ জয় (২৬) নামের এক মেরিণ প্রকৌশলী মোটরসাইকেলসহ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল রোবার (২৭ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ তার খন্ত বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে একজন মেরিণ প্রকৌশলী বলে জানা গেছে।
সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গত রোববার দুপুর দেড়টার দিকে লালমনিহাট হাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল । সেই মুহুর্তে মোটর সাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটারসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকা সত্বেও গেটের ভিতর প্রবেশ রেলক্রসিং এর ভিতর দ্রুত রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় প্রায় দেড়শত গজ দুরে ছিটকে পড়ে সে খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত জয়ের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে রয়েছে।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা