ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রতন কুমার আর নেই


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৫ বিকাল ৫:৪৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রতন কুমার (৭০) আর নেই। শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নায়নগর গ্রামের মৃত নরেশ দাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা রতন কুমার বাংলার স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া এই বীরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার সকালে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার উপস্থিতিতে এবং শান্তিগঞ্জ থানার পিএসআই (নিরস্ত্র) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন, "রতন দা ছিলেন আমাদের অহংকার। দেশকে ভালোবেসেই তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে দেশকে প্রকৃত মুক্তির স্বাদ উপহার দিয়েছিলেন।" এই গৌরবময় যাত্রার শেষ প্রহরে জাতি এক অকুতোভয় বীরকে স্মরণ করছে, যার ত্যাগ ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত