কমিউনিটি ব্যাংকের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামিক ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ চালু
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকা একটি ডেডিকেটেড ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করার কৌশলগত প্রযুুক্তির অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে "ইসলামিক ব্যাংকিং এবং শরিআহ্সম্মত অর্থায়ন (আইবিসিএসএফ)" শীর্ষক একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে।
উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিন), জনাব কাজী মোঃ ফজলুল করিম বিপিএম (সেবা); যিনি এই উদ্যোগ এবং এর দীর্ঘমেয়াদী তাৎপর্যের প্রশংসা করেন।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত, অন্তর্ভুক্তিমূলক এবং নীতিগত আর্থিক পরিষেবার প্রতি ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, কমিউনিটি ব্যাংকের এই প্রশিক্ষণ বাংলাদেশে প্রকৃত শরিআহ্সম্মত ব্যাংকিং সমাধান দেওয়ার উদ্দেশ্যে একটি প্রাথমিক পদক্ষেপ।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব আফতাব উদ্দিন ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের প্রথম অধিবেশনে নের্তৃত্ব দেন এবং শরিআহ্ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার জন্য অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধিতে সক্রিয় উদ্যোগের জন্য কমিউনিটি ব্যাংকের প্রশংসা করেন।
এই উদ্যোগটি কমিউনিটি ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রমের অভ্যন্তরীণ সক্ষমতা তৈরিতে সহযোগিতা করবে; পাশাপাশি শরিআহ্ভিত্তিক ইসলামী ব্যাংকিং নীতির পরিচালনায় কার্যকরী ভূমিকা নিশ্চিত করবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন