ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুর রহমান, জিয়ারত করলেন পিতার কবর


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ২:১৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক নেতা আব্দুর রহমান তাঁর নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন নিজের প্রয়াত পিতার কবর যিয়ারতের মাধ্যমে।

কবর জিয়ারতের পর এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুর রহমান বলেন, "সংসদ সদস্য হলেন জনগণের প্রতিনিধি। কিন্তু বিগত সময়ে দেখা গেছে, ভোট ছাড়া শ্রমজীবী মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তারা ভিআইপি প্রটোকলের আড়ালে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকেন। আমি একজন শ্রমিকের প্রতিনিধি হিসেবে যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে আপনাদের মাঝেই থেকে সুখ-দুঃখে আপনাদের অংশীদার হব।"

এই সময় তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সাধারণ মানুষের অধিকার, শ্রমিক কল্যাণ, এবং দুঃস্থ জনগণের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

প্রচারণা কর্মসূচিতে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন:

শিপন হাওলাদার – সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ

ফরিদুজ্জামান জাহিদ – সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদ

মো. আল আমিন – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

মাজেদুর রশিদ – সভাপতি, গাজীপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ

রবিন হোসেন – আহ্বায়ক, গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ

আমিনুল ইসলাম মামুন – যুগ্ম আহ্বায়ক

মো. সেলিম – সভাপতি, ৩৭ নম্বর ওয়ার্ড শ্রমিক অধিকার পরিষদ

আব্দুর রহমানের প্রচারণার সূচনাটি একদিকে যেমন আবেগঘন, তেমনি তা শ্রমজীবী মানুষের সঙ্গে দৃঢ় সংহতির বার্তাও বহন করে। তাঁর এই পদক্ষেপ গাজীপুরের রাজনীতিতে এক মানবিক ও দায়িত্বশীল রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করবে বলে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত