ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ৫টি দোকান পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর আনুমানিক ৪টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাতপাড়া বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দুটি মুদি দোকান, একটি সেলুন, একটি খালি দোকান এবং একটি কীটনাশকের দোকান ছিল।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, একটি মুদি দোকানে থাকা প্রায় ৪ লাখ টাকার মধ্যে মাত্র এক লাখ টাকার মতো পোড়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি সবকিছুই পুড়ে গেছে। এর মধ্যে মুদি দোকানগুলোর প্রায় সব মালামাল এবং কীটনাশকের দোকানের কিছু অংশের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সরেজমিনে দেখে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এ বিষয়ে বলেন, "আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি ইতোমধ্যে পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ডাকা হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা প্রদান করা হবে।"
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন