জুলাই সনদে একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এর উদ্যাগে আজ ২৮ জুলাই, ২০২৫ শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর সুপারিশ বাস্তবায়নে করণীয় বিষয়ে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং শ্রমিক অধিকার সংগঠনসমূহের সাথে দুই দিনব্যাপী মতবিনিময় সভা সমাপ্ত হয়। রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশন অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে জাতীয় শ্রমিক জোট-এর সভাপতি মেজবাহউদ্দীন আহমেদ এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোঃ আবু জাফর। উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেকুজ্জামান রতন, এডভোকেট একেএম নাসিম, সাকিল আখতার চৌধুরী এবং তাসলিমা আখতার। সভা সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, বিলস পরিচালক কোহিনূর মাহমুদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ। সভায় কমিশনের প্রতিবেদনের সুপারিশের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন এডভোকেট নজরুল ইসলাম। শ্রমসংস্কার কমিশনের সুপারিশ ও কর্মজগতের রূপান্তরের রূপরেখা বাস্তবায়নে করণীয় বিষয়ে নারী অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠন ও জাতীয় ট্রেড ইউনিয়নের নারী কমিটির নেতৃবৃন্দের সাথেও একটি সভার আয়োজন করা যেখানে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং এ বিষয়ে করণীয় জানতে তথ্য গ্রহণ করা হয়। এ ছাড়া গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনের নেতৃবৃন্দ জুলাই সনদে কমিশনের সুপারিশসমূহের প্রতিফলন রাখা এবং একটি স্থায়ী শ্রম কমিশন গঠনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন। পাশাপাশি, নেতৃবৃন্দ সুপারিশ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন, যার মধ্যে রয়েছে- সুপারিশ বাস্তবায়নে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন, কমিশনের সুপারিশসমূহ সহজ ভাষায় সারাদেশের শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য লিফলেট, পোস্টার সহ বিভিন্ন প্রচার উপকরণ তৈরি ও ব্যাপক প্রচারণা করা, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের নিজেদের কর্মী ও সদস্যদের অবহিতকরণ, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এডভোকেসি ও প্রচারণা টিম গঠন, শ্রমক্ষেত্রের সকল অংশীজন যেমন- সরকার, ব্রান্ড-বায়ার, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন সবার অংশগ্রহণে অবিলম্বে একটি জাতীয় শ্রম কনভেনশন আয়োজন করা, রাজনৈতিক দলগুলো যেন তাদের ইশতেহারে কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করে সে বিষয়ে দলগুলোর সাথে সংলাপ আয়োজন ইত্যাদি।
এমএসএম / এমএসএম
লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির
মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত
ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান
নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল
টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন
১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে
রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান