ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ বিকাল ৫:৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাবিবা লামিয়া (২১) নামে অর্থনীতি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে নিজ বাসার জানালা থেকে।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার মা-বাবা তাকে জানালা থেকে নিচে নামিয়ে আনেন। তবে এই মৃত্যুর ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন ল্যাবরেটরি স্কুলের সামনের একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গেই থাকতেন লামিয়া। তিনি শাখা ছাত্রদলের নেত্রীও ছিলেন। 
জানা গেছে, প্রথম বর্ষের পরীক্ষায় ৬টি কোর্সে অকৃতকার্য হওয়ায় ‘ড্রপ আউট’ হন এবং এতে মানসিকভাবে ভেঙে পড়েন। সহপাঠীদের মতে, এই ফলাফল নিয়েই তিনি হতাশায় ছিলেন।
আজ সকালে বাসার গৃহকর্মী রুম ঝাড় দিতে প্রবেশ করে দেখতে পান, তিনি জানালার সঙ্গে ঝুলছেন। 
গৃহকর্মীর ভাষ্যমতে, ‘লামিয়া আপু জানালার সাথে ঝুলে ছিলেন, তবে তার পা মাটিতে লেগে ছিল। আমি চিন্তা করতেছি কিভাবে মারা গেল। ফাঁসি দিলে তো ঝুলে থাকতে হয়।’
তার এই বক্তব্যে তৈরি হয়েছে রহস্য। এটা আত্মহত্যা, নাকি অন্য কিছু?
চবি’র সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, ‘খবর পেয়ে আমরা পুলিশকে জানাই এবং বাসায় এসে দেখি, তার বাবা-মা মরদেহ নামিয়ে নিচে শুইয়ে রেখেছেন।’
হাটহাজারী থানার ওসি কাওসার জানান, ‘আমরা খবর পেয়ে গিয়ে মরদেহ নিচে শোয়ানো অবস্থায় পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য