ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ রাত ১০:৫১

এনআরবিসি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ২০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৮ জুলাই ২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এসময় স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির  চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।  
পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের  (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ৩০ জুন শেষে ব্যাংকের এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা এবং সমন্বিতভাবে ইপিএস দাঁড়িয়েছে ০.০৮ টাকায়। এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ কোটি টাকা এবং সমন্বিতভাবে এনএভি হয়েছে ১ হাজার ৩৮১ কোটি টাকা। আলোচ্য সময়ে এককভাবে শেয়ারপ্রতি এনএভি হয়েছে ১৬ টাকা ১৬ পয়সা এবং সমন্বিত হিসাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সায়। এছাড়া এককভাবে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোশ হয়েছে ১৮ টাকা ৪৭ পয়সা এবং সমন্বিতভাবে ক্যাশ ফ্লো হয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা।   

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন