দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লাকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কাজে লিপ্ত, চাঁদাবাজির অভিযোগ এবং দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের অনাস্থা প্রকাশের কারণে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা বলেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগে কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ, অসামাজিক কাজে লিপ্ত এবং জঙ্গিবাদ; এমন কোনো ব্যক্তির স্থান হবে না। তারই ধারাবাহিকতায় দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের অনাস্থা প্রকাশ ও অসামাজিক কর্মকাণ্ডের জন্য তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস মোল্লা জানান, আমি সুনামের সাথে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের নেতৃত্ব দিয়েছি। আমার বহিষ্কারাদেশের এ পর্যন্ত কোনো চিঠি পাইনি এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ, সে বিষয়ে আমাকে কোনো শোকজ করা হয়নি উপজেলা যুবলীগের পক্ষ থেকে।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক