ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও যন্ত্রাংশ জব্দ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ১:১০

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও প্রায় দেড় লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

উপজেলার তেলসিন্দুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে (২৮ জুলাই) সোমবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় দেলোয়ার নামের প্রভাবশালী এক ব্যাক্তি বহুদিন ধরে তার নিজস্ব কৃষি জমিতে ৩০ ফুটের অধিক গর্ত করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। ফলে আশেপাশের কৃষি জমি ক্ষতির সম্মুখীন হচ্ছিল। পরে আশেপাশের কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আগে একবার মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল। কিন্তু পুনরায় তিনি একই স্থান থেকে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনসহ প্রায় দেড় লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা