নিসচা জুড়ী শাখার কমিটি অনুমোদন : সভাপতি সাইফ, সম্পাদক জসিম
নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল এ কমিটির অনুমোদন দেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের হাত থেকে অনুমোদিত কমিটির কপি গ্রহণ করেন নবগঠিত জুড়ী উপজেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফ। এ সময় উপস্থিত ছিলেন- নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, যুগ্ম-মহাসচিব লিটন এরশাদ, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
সাইফুল ইসলাম সাইফকে সভাপতি ও মো. সিরাজুল ইসলাম জসিমকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৪২ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লিটন রঞ্জন দত্ত, জহিরুল ইসলাম সরকার, আবুল হোসেন লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মো. হারুনুর রশীদ, জাকারিয়া মাহমুদ, অর্থ সম্পাদক অমিত আল হাসান, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক কাওছার আহেমদ উজ্জ্বল, প্রচার সম্পাদক সারওয়ার আহমেদ আসাদ, প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কামরুল হোসেন পলাশ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাওছারুল গণি রাফি, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক মো. ফখরুল আবেদিন রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক রোহানা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক দেবদুলাল দাস, যুব বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান সাইফ।
কার্যকরী সদস্যরা হলেন- সাইফুর রহমান, রাজিব বৈদ্য, রিপন কুমার দাস, মো. ইয়াছিন আকরাম ভূঁইয়া, আবুল হাসেম, এমরান উদ্দিন, মো. আতিকুর রহমান, মো. ইকবাল খান, পাপলু চন্দ্র পাল, মো. এমদাদুল হক, মোয়াজ্জেম বেলাল, নুরুল ইসলাম, মো. জসীম উদ্দিন, জাহিদুল ইসলাম শপু, মো. সাইফুজ্জামান, মো. আমিনুল ইসলাম, রায়হান আহমেদ, মো. আসাদুজ্জামান সায়েফ, মাছুম আহমদ, আবুল হোসেন, সাধারণ সদস্য আশরাফুল ইসলাম, এবাদুর রহমান, মো. মানিক মিয়া।
এমএসএম / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু