গুরুদাসপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে অপর একটি ট্রাকের ধাক্কায় আবু সাইদ (১৮) নামে হেলপারের মৃত্যু হয়েছে এবং ড্রাইভার নাছিম গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার কাছিকাটা আত্রাই টোল প্লাজা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদ রাজশাহীর কাশিয়াডাঙ্গার উত্তর বালিয়া গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। আহত ড্রাইভার নাছিম একই গ্রামের টিটু ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আত্রাই টোল প্লাজা এলাকায় একটি মালবোঝাই ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ দ্রুতগামী একটি রড়বোঝাই ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার সাইদ এবং পাশের সিটে বসে ছিলেন ড্রাইভার নাছিম। এসময় অপর ট্রাকে কেউ না থাকায় কেউ হতাহতের শিকার হননি। তারা আরো জানায় মহাসড়কে ড্রাইভার গাড়ি না চালিয়ে হেলপারকে দিয়ে গাড়ি চালানোর ফলে এমন দুর্ঘটনা বেশি ঘটছে। মহাসড়কে এমন দুর্ঘটনা এড়াতে সকল চালকদের আরো সর্তকতা অবলম্বন করা উচিত।
দুর্ঘটনার কারণে এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ট্রাক দুটি সরিয়ে হাইওয়ে থানায় নিয়ে গেলে পরবর্তীতে রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন মহাসড়কে ঘটনা এড়াতে গাড়ির গতি কমাতে হবে এবং পাশাপাশি ড্রাইভারদের সর্তকতা অবলম্বন করতে হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি