রায়গঞ্জের অসহায় পরিবার পেলো খাদ্য সামগ্রী
দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের এক অসহায় পরিবার পেলেন খাদ্য সামগ্রী।
মঙ্গলবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় তোজাম্মেল হক ও জহুরা বেগম দম্পতির হাতে কেআর ফ্যামেলি সিরাজগঞ্জের অর্থায়নে প্রায় ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী তুলে দেন স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সদস্যরা।
এর আগে "হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন" শিরোনামে সংবাদ প্রকাশের পর কেআর ফ্যামেলি সিরাজগঞ্জ ও স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের সার্বিক সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।
এসবের মধ্যে চাল, ডাল, তেল, লবন চিনি, মাছ, মুরগী, ডিমসহ ইত্যাদি প্রায় ৫ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী।
এ সময় স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী ইউসুফ আলী, জান্নাত, শাকিল, নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে তাদের দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে। কখনো কখনো খেয়ে না খেয়ে চলতে হচ্ছে তাদের। কেআর ফ্যামেলি তাদের যে খাদ্য সামগ্রী দিয়েছে এতে তারা অনেক খুশি।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত