ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রশাসনের অদ্ভুত নিরবতা

আশুলিয়ায় সড়ক ও জনপদের জমি দখল করে ইট বালুর গদি, চলছে রমরমা ব্যবসা


সফি সুমন, আশুলিয়া photo সফি সুমন, আশুলিয়া
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ৪:৪৩

আশুলিয়ায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জমি দখল করে একের পর এক গড়ে উঠছে ইট, বালি ও খোয়ার গদি। সরকারি জমিতে এমন অবৈধ দখল ও বানিজ্য দিনের পর দিন চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে এসব অবৈধ স্থাপনা ও গদির কারণে জনদুর্ভোগের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি অবকাঠামোও।

স্থানীয় এলাকাবাসী জানান, সওজের জমি দখল করে গড়ে ওঠা এসব গদিতে প্রতিদিন চলে ট্রাক ও ডাম্পারের চলাচল। ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সৃষ্টি হচ্ছে ধুলাবালি, শব্দদূষণ ও যানজট। স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন।
মনির হোসেন নামক একজন ভুক্তভোগী বলেন, “রাস্তার পাশের খালি জায়গাগুলো সরকারিভাবে সংরক্ষিত থাকার কথা, অথচ এখন সেগুলোতে গদি বসিয়ে জমজমাট ব্যবসা চালাচ্ছে। প্রশাসন কি কিছুই দেখে না?”
জানা গেছে, আশুলিয়া, বাইপাইল, পলাশবাড়ী, নয়ারহাট, ছায়াবিথী, শ্রীপুর, কবিরপুর এলাকায় সওজের জমিতে গড়ে উঠেছে অন্তত ২০০ টিরও বেশি গদি। কোনো রকম অনুমতি, লিজ বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এরা বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছে।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা অবৈধ দখলদারদের তালিকা করেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় খুব শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।”
তবে স্থানীয়দের অভিযোগ, পূর্বেও একাধিকবার এমন ঘোষণা আসলেও কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। কিছু অংশে উচ্ছেদ চালানো হলেও রাজনৈতিক চাপ ও প্রভাবশালীদের হস্তক্ষেপে আবারও তা পুরনো অবস্থায় ফিওে গেছে।

সরকারি জমিতে গড়ে ওঠা এসব গদি শুধু আইন বিরোধীই নয়, জনস্বার্থেরও পরিপন্থী। প্রশ্ন উঠেছে, প্রশাসন জানার পরও এতদিন ধরে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি কেন? স্থানীয়রা দ্রুত কার্যকর উচ্ছেদ অভিযান ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল