মাদক স্পট থেকে মাসে ৩০ লাখ টাকা নেন ডিএনসি কর্মকর্তা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (Department of Narcotics Control- DNC) মাদকমুক্ত বাংলাদেশ গড়া'র প্রত্যয়ে নিয়ে কাজ করে যাচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ভিশন ও মিশন নষ্টে কাজ করছেন কিছু অসাধু কর্মকর্তা। সরকারের অর্জন ও সুনাম নষ্ট করতে এসব অসাধু কর্মকর্তারা প্রতিনিয়ত মাদক স্পট থেকে নিচ্ছেন মাসোহারা। মাদক কারবারি বা গডফাদাররা গ্রেফতার না হলেও সাধারণ মানুষকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
মাদক নিয়ন্ত্রণে বেশিরভাগ কাজ করা উচিত হলেও পুলিশ ও র্যাবের জালে ধরা পড়ছে মাদকের বড় বড় চালান। রাজশাহীর গোদাগাড়ী, চারঘাট, বাঘা সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমানে মাদক আসছে রাজশাহী শহরে। রাজশাহী শহর হয়ে ওই মাদক চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
অভিযোগ উঠেছে শুধু রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকেই ডিএনসি'র পরিদর্শক রায়হান আহমেদ খান প্রায় ৩০ লাখ টাকা মাসোহারা উত্তোলন করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারী ২০২৩ সালে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক হিসাবে যোগদান করেন রায়হান আহমেদ খান। এরপর থেকে বিরোধী মতের বিএনপি'র রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট, মামলা ব্যানিজ্যসহ মিথ্যা মামলা প্রদান করেন তিনি। প্রতিমাসে গোদাগাড়ীসহ বিভিন্ন মাদক স্পট থেকে বিপুল পরিমাণের মাসোহারা উত্তোলনও করেন ।
দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার সুবাদে গড়ে তুলেছেন মাদকের বড় সিন্ডিকেট। জব্দকৃত অরিজিনাল মাদক উদ্ধার করে আসামি চালান করেন মেডি নামক এক দ্রব্য দিয়ে। পরে অরিজিনাল মাদক গুড়িপাড়ায় বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গোদাগাড়ী'র সুমন নামে এক ব্যক্তি বলেন, প্রতিমাসেই একজন সিপাহী দিয়ে এসব মাদক কারবারির কাছ থেকে মাসোহারা তোলা হয়। মাদক কারবারিদের প্রেসক্রিপশনে কাউকে ফাঁসাতে হলে তার বাড়ির পাশে মাদক লুকিয়ে অভিযানের নাটক সাজানো হয়। এরপর চলে দেনদরবার। টাকা দিলেই আসামী হবে, না দিলেই আসামী। টাকা দিলে মাদকের পরিমান কমে, না দিলে বেড়ে যায় পরিমাণ।
সম্প্রতি গোদাগাড়ী'র পরমান্দপুরে পিয়ারুলের বাসায় অভিযান পরিচালনা করেন পরিদর্শক রায়হান। যদিও পিয়ারুল ওই বাসায় থাকেন না। তিনি চর এলাকায় তার জমি জমা নিয়ে পড়ে থাকেন। তার বিরুদ্ধে পলাতক একটি মাদক মামলা রয়েছে। যদিও পিয়ারুলের দাবি প্রতিহিংসা বশত পলাতক মামলায় আসামী করা হয়েছে তাকে। ওই দিনের অভিযানে পিয়ারুলের বাড়িতে চলে অমানবিক নির্যাতন। শিশু বাচ্চাসহ পিয়ারুলের স্ত্রী ও প্রতিবেশি দু'জন ব্যক্তিকেও মারধর করা হয়।
পিয়ারুলের স্ত্রীর দাবি আমার স্বামী যদি অপরাধী হয় তাহলে তার বিচার করুন। এর জন্য আমাদেরকে কেনো নির্যাতন করা হলো ?
অভিযোগের বিষয়ে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন, আমি ফোনে কোনো বক্তব্য দিবো না। স্বাক্ষাতে আসলে বক্তব্য দিবো।
জানতে চাইলে উপ- পরিচালক আলমগীর হোসেন সাংবাদি পরিচয় পেয়ে বলেন, আমি এখন জুম মিটিং এ আছি। পরে কথা বলবো। পরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত