ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শুধু গোপালগঞ্জ নয় গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপি: নাহিদ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৯-৭-২০২৫ বিকাল ৫:৪

শুধু গোপালগঞ্জ নয় গাজীপুরেও মুজিববাদের কবর দেবে এনসিপির নেতাকর্মীরা। এনসিপির লড়াই এখনো শেষ হয়নি, লড়াই চলছে। আজকেও সন্ত্রাসীরা মহড়া দিয়েছে, জাতীয় নাগরিক পার্টি ও জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে ভয় দেখাতে। তাদের বিরুদ্ধে এনসিপির লড়াই চলবে, ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

২৯ জুলাই মঙ্গলবার বিকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে শহীদের স্মরণে ও জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। 

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ( উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদরা মুছতে পারবে না। এখানে আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রজনতা। গাজীপুর থেকেও মুজিববাদের কবর রচিত হবে। 

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বরণ করে নিতে গাজীপুরের এনসিসি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। স্লোগান স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগেই মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিজ কানায় কানায় ভরে যায় ছাত্র-জনতার অংশগ্রহণে। 

এ সময় তাদের সাথে ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর (অব) আব্দুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদসহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। 

এদিকে এনসিপির জুলাই পদযাত্রাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিছিন্দ্র নিরাপত্তা। এছাড়াও মাঠে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ