বকেয়া ফি ধাপে ধাপে নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীর ফি যদি বকেয়া পড়ে এবং সেটির পরিমাণ যদি বেশি হয়, তাবে তা ধাপে ধাপে নেয়া যেতে পারে। চাঁদপুর সার্কিট হাউসে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকাপয়সার সম্পর্ক থাকার কথা না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরে খুলেছে, অনেক শিক্ষার্থী হয়তো ফি দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।
দীপু মনি বলেন, যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের এদিকে খেয়াল রাখতে হবে।
মন্ত্রী বলেন, ডেঙ্গু কিংবা কোভিড পরিস্থিতির জন্য, একটা সুন্দর জীবনের জন্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে সব জায়গায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা অভ্যাসে পরিণত করতে হবে।
সার্কিট হাউসে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
জামান / জামান
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি
জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি
ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি
ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা
প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন
শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন
কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি
চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী