ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কর্মসংস্থান বাড়াতে NHRDF ও পেন্সিলবক্সের “ফ্রিল্যান্সিং কোর্স” উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৩:২৫

জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) এবং পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে "গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং" ও "ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং" শীর্ষক দুটি কোর্সের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার আলী আসগর পাভেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের সম্মানিত কোম্পানি সেক্রেটারি জনাব মোঃ মিজানুর রহমান এবং প্রোগ্রাম অফিসার জনাব দেবাশীষ সাহা। এছাড়াও, ইনস্টিটিউটের সেন্টার ইন-চার্জ জনাব মীর রাশেদুল ইসলাম, সংশ্লিষ্ট কোর্সের প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জনাব মোঃ মিজানুর রহমান তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের মন দিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রমের যথাযথ ব্যবহারের ওপর জোর দেন। প্রোগ্রাম অফিসার জনাব দেবাশীষ সাহা প্রশিক্ষণের নিয়মকানুন ও প্রকল্প সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে পেন্সিলবক্স ট্রেনিং ইন্সটিটিউটের সিইও জনাব খন্দকার আলী আসগর পাভেল ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ, এর সুযোগ-সুবিধা এবং সফলতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন