ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৩০

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় দুমকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত  অনুষ্ঠানে উপজেলার ২০২২ ও ২০২৩ সালে এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও  দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে  দুমকী থানার ওসি মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ উপস্থিত ছিলেন। 
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ,সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, দুমকী প্রেসক্লাবের সহ সভাপতি  প্রভাষক মো. এবাদুল হক, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে।   ভালোমানের  বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ