ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাটরিনার মা হওয়ার জল্পনা বাড়ল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২৫ সকাল ৮:৫২

মার্চ মাসে শেষবারের মতো একসঙ্গে দেখা যায় বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে। এক বিয়ের প্রীতিভোজে হাজির হতে দেখা যায় তাদের। সে সময় ক্যাটরিনার হাতে ভিকির নামের একটি উল্কিও নজর কাড়ে অনুরাগীদের। এরপর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে ফের একসঙ্গে প্রকাশ্যে এলেন ভিকি ও ক্যাটরিনা, সঙ্গে উস্কে উঠেছে নায়িকার মা হওয়ার গুঞ্জন। 
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। ভিকির পরনে সাদা শার্ট আর নীল ডেনিম, আর ক্যাটরিনার গায়ে ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট। এই পোশাকেই যেন অনুরাগীদের চোখে ধরা পড়েছে নতুন ইঙ্গিত। অনেকে বলে বসেন, ক্যাটরিনা নাকি ইচ্ছাকৃতভাবে নিজের বেবিবাম্প আড়াল করছেন। পাশাপাশি ক্যাটরিনার হাঁটার গতি ছিল বেশ ধীর— যা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এর ফলে নায়িকার মা হওয়ার জল্পনা যেন আরও জোরাল হয়ে উঠল।
২০২১ সালের ডিসেম্বরে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। চার বছরের দাম্পত্যে এর আগেও বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। গত বছর আম্বানি পরিবারের অনুষ্ঠানে তার হাঁটাচলা ও পোশাক নিয়েও এমন আলোচনা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ক্যামেরা ও লাইমলাইট থেকে অনেকটাই দূরে রয়েছেন ক্যাটরিনা। হাতে নেই নতুন কোনো সিনেমার খবরও। তবে আপাতত নায়িকার ঘরে নতুন সদস্য আসার সুখবর শোনার অপেক্ষায় আছেন যে ভক্তরা, তা বলার বাকি রাখে না।

 

Aminur / Aminur

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা