শ্বশুর বাড়িতে আত্ম গোপনে জামাই, ককটেলসহ গ্রেপ্তার সন্ধীপ উপজেলা আ.লী সভাপতি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্ধীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে আলাউদ্দিন বেদন দীর্ঘদিন শ্বশুর বাড়িতে আত্মগোপনে রয়েছে বলে জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে ১০পিস ককটেলসহ আটক করে পুলিশ। স্থানীয়রা জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা সন্দীপের আরো ১৫-২০ জন সহযোগী। বেদন বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের নুরুল ইসলামের মেয়ে জামায়।
যোগাযোগ করা হলে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আ.লীগ নেতা বেদনকে ১০পিস ককটেলসহ আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান
নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা