ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাইফিয়া দরবার শরীফে বাৎসরিক ওরস অনুষ্ঠিত


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ৪:৪২

৩১ জুলাই বুধবার লক্ষীপুরস্থ সাইফিয়া দরবার শরীফে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অলিয়ে কামেল শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আল ক্বাদরী-আল চিশতী  (রহ.) এর  চতুর্থ  পবিত্র বেছালে হক দিবস  (ওরস মোবারক) অনুষ্ঠিত  হয়।  

৩১ জুলাইয়ের  প্রথম প্রহর রাত ১২ টায় রওজা শরীফে গিলাফ  পরিবর্তন শেষে  জেয়ারত, বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ""পবিত্র ফাতেহা এ মহান মুর্শিদে হক লক্ষীপুরী"" তথা বাৎসরিক ওরস শরীফের আনুষ্ঠানিকতা সুচনা করেন পীর সাহেব ক্বেবলা খলিফায়ে মহান মুর্শিদে হক লক্ষীপুরী  আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মাদ আতায়ে রাব্বী সিদ্দিকী (মা:আ:) আস সাইফি। 

দিনব্যাপী পবিত্র কোরআান তেলাওয়াত, খতমে তাসমিয়া, তাসবীহ-তাহলীল,  জিকির আযকার ও মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীতে পালণ করা হয়   বিশেষ দিনটি।

দেশবরেন্য আলেম ওলামাগন তাদের আলোচনায় ইসলামের খেদমতে শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরীর জীবনের ত্যাগ তিতিক্ষা প্রচেষ্টা ও সংগ্রামের আলোকিত অধ্যায় তুলে ধরেন। হাজার হাজর ভক্ত আশেকানের উপস্থিতিতে দুইদিনব্যাপী  দিবারাত্র মুখরিত ছিলো সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গন। 

উল্লেখ্য, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা:)এর ৪১ তম ব্বংশপুরুষ শাহসুফী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী আল ক্বাদরী-আল চিশতী (রহ.) ৩০ জুলাই ২০২১ সালে লাখো লাখো ভক্ত আশেকানকে কাঁদিয়ে প্রভুর প্রেমে সাড়া দিয়ে ধুলির ধরা  ত্যাগ করেন।  পীর আউলিয়ার চারণভুমি বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের আলো ছড়িয়ে দিতে সমগ্র জীবনকাল ব্যয় করেন শাহসুফী মুর্শিদে হক লক্ষীপুরী।  তিনার স্বহস্তে প্রতিষ্ঠিত  সাইফিয়া দরবার শরীফ সমাজ ও দেশ- জাতির কল্যাণে নিবেদিত একটি ইলম ও আদবের মারকায হিসেবে পরিচিত প্রতিষ্ঠান।
দরবার শরীফে প্রতিবছর ৩০ জুলাই অনুষ্ঠিত হয় বাৎসরিক ওরস শরীফ ""পবিত্র ফাতেহা এ মহান মুর্শিদে হক লক্ষীপুরী (রহ.) ""।

বৃহস্পতিবার বাদ ফজর মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এ বছরের পবিত্র ওরস শরীফ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা