নবীনগরে সরকারি খালের উপর অবৈধ ঘর নির্মাণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশ বাজারের পশ্চিম পাশে সরকারি খালের উপর অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত ছন্দু মিয়ার ছেলে শওকত মিয়ার বিরুদ্ধে। গত বুধবার (৩০ জুলাই ২০২৫) ঘটনাস্থল পরিদর্শন করলে দেখা যায়, সরকারি খাল দখল করে ঘর নির্মাণ করা হয়েছে।
এছাড়া প্রতিবেশী মহসিন মিয়ার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের অভিযোগও তুলেছেন তিনি। মহসিন মিয়া বলেন, ভূমি অফিসের নায়েবে বারণ করা সত্বেও শওকত মিয়া তার প্রভাব দেখিয়ে সরকারি খালের উপর এবং আমার জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেছে। আমি বাধা দিতে গেলে আমাকে এবং আমার পরিবারকে অনেক মারধর করেছে এবং আমার ঘরে হামলা করেছে। এ বিষয়ে আমি মামলা ও করেছি। এর ফলে আমি আমার নিজের জমিতে বিল্ডিং তৈরি করতে পারছি না।
বাঁশবাজারের ব্যবসায়ী মনির হোসেন জানান, শওকত মিয়ার কাছে থেকে বিল্ডিং সহ জায়গা ২২ লাখ টাকা দাম দরে দুই লক্ষ টাকা বায়না করেছিলাম পরে জায়গা মেপে দেখি এখানে সরকারি জায়গা আছে তাই আমি আমার বায়না দেওয়া দুই লক্ষ টাকা ফেরত নিয়ে আসি।
স্থানীয় বাসিন্দা কাইয়ুম মিয়া বলেন, সরকারি খাল দখল হলে এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হবে, যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এটা আমাদের গ্রামের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়।
অভিযুক্ত শওকত মিয়া সরকারি খালের উপর ঘর নির্মাণ অবৈধ স্বীকার করে বলেন,আশেপাশে অনেকেই সরকারি খাল ও খাস জমি দখল করেছে।সরকার যখন চাইবে তখন দখল ছেড়ে দেবো।
এলাকাবাসী এবং স্থানীয়রা সরকারের ভূমি অফিস এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানাচ্ছেন যেন সরকারি সম্পদ রক্ষা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পারেন।
নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর জানান,অবৈধ দখল ও নির্মাণ নিয়ে আমরা সর্তক। দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিব।
এলাকাবাসীর প্রত্যাশা অবিলম্বে সরকারি খাল পুনরুদ্ধার এবং অবৈধ ঘর নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার