ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ১১:৯

ঢাকাই সিনে ইন্ডাস্ট্রির এখন অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। চলতি বছরের রোজার ঈদে ফারিয়ার ছবি 'জিন ৩' তেমন সাড়া না ফেললেও, সেই ছবির আইটেম গান ‘কন্যা’-তে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছিল। 
এরপর গত বছরের জুলাই আন্দোলন ঘিরে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে জেলেও যান; যদিও দ্রুত জামিন পেয়ে যান; আর আগের মতোই স্বাভাবিক জীবনযাপন শুরু করেন ফারিয়া।  
ফারিয়াকে এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট, সাক্ষাৎকার, ফটোশুট এবং প্রোমোশনাল ভিডিওতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেকওভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা। এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের সঙ্গেই ভাইরাল।
ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক। সঙ্গে ভারি গয়নায় সেজে উঠেছেন। কপালে টিকলি, কানে ঝুমকো ধরনের ভারী দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা- সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ।
এরপর নুসরাত ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে। এই লুকে তিনি আগের চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে। কানে ঝোলা দুল রয়েছে, তবে তা প্রথম লুকের দুলের চেয়ে ভিন্ন ধাঁচের। তার গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তা সময় নেয়নি। অসংখ্য নেটিজেন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন।

 

 

Aminur / এমএসএম

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা