ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সাগরপাড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন টয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৪:১২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। কাজের ফাঁকে ঘুরে বেড়াতেই পছন্দ করেন এই অভিনেত্রী। বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায়; তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন। 
সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া; যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।
দেখা যায়, সৈকতের পাড় ধরে হাঁটছেন টয়া। কখনো নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন, দোলনায় চড়ছেন। এদিন টয়ার পরনে ছিলো মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ ও সাদা লং স্কার্ট। ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন, ‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।’
টয়ার এই পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে; প্রকাশ করেছেন মুগ্ধতা।
অভিনয়ে আপাতত বিরতি থাকলেও ওটিটিসহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া। তার ভ্রমণ আর অবসরযাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী।

 

 

Aminur / Aminur

কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত

মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক

নেগেটিভ চরিত্রের খোঁজে

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন

শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’

চিত্রনায়িকা পপির মা আর নেই

নতুন লুকে সাই পল্লবী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান

সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি