ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফটিকছড়িতে লাভের আশায় আখ চাষে ঝুঁকছে কৃষক


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২১ রাত ৮:৩৮

কম খরচে অধিক ফলন আখ চাষে। কৃষক লাভবান হচ্ছে অল্প পরিশ্রমে। আখের ফলন ভালো হওয়ায় নতুন করে কৃষক আখ চাষে আগ্রহী হচ্ছে। ধান ও অন্যান্য ফসলের আবাদে খরচ বেশি হওয়ায় আখ চাষে তাদের এ আগ্রহ। ফলে অনেকে ঝুঁকে পড়ছেন আখ চাষে। এসব কথা জানিয়েছেন  ফটিকছড়ি উপজেলার কুম্ভারপাড়ার এলাকার আখ চাষী মো. আব্দুল খালেক।

তিনি এই মৌসুমে করতেন আমন চাষ। তাতে খরচ উঠলেও লাভের মুখ দেখছিলেন না।গত কয়েক বছর ধরে আমন ছেড়ে আখ চাষ করছেন নিজের ১০০ শতক জমিতে। এখন দিগুণ লাভ হচ্ছে বলে জানাচ্ছেলেন আব্দুল খালেক। উপজেলায় এখন আখচাষি ১০০ জনের বেশি। পাঁচ বছর আগেও এই সংখ্যা ছিল ২০ থেকে ৩০ জন।

কুম্বারপাড়া চাষিরা বলছেন, আগে আমরা ধান চাষ করলে আখ চাষ করে বেশি লাভবান হচ্ছে বলে এখন আখ চাষ করে সন্তোষ্ট আমরা। চাষের সাফল্য আসায় এখন ধুরুং, রোসাংগিরি, সমিতিরহাট, সুয়াবিল, আবদুল্লাহপুর, লেলাং, খিরাম, দৌলতপুর, কাঞ্চননগরসহ বিভিন্ন ইউনিয়নে বাড়ছে আখের খেত।

অন্য এক আখ চাষি বলেন, প্রতি বছর আমি প্রতিবছর ১৫ লক্ষ টাকার  আখ চাষ করি, ফলন খুব ভালো হয় আমি পনেরো লক্ষ টাকার আখ প্রায় ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি বিক্রি করতে সক্ষম হয় আখের দাম ভাল থাকাই আমি আখ চাষ করে সন্তুষ্ট।

উপজেলা কৃষি অফিসার মো. হাসানুজ্জামান বলেন, উপজেলায় গত কয়েক বছরে কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। আখ চাষ ক্রমে বাড়ছে। আমরা মাঠ পর্যায়ে সার্বিক তদারকি করছি, কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি,  তিনি বলেন দক্ষতা, পরিচর্যা, সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগে আখের ফলন ভালো হয়।

এদিকে উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে উপজেলায় ২০ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। এ হিসাবের বাইরে চাষ হয়েছে আরো ১০ থেকে ১২ হেক্টর জমিতে। এটি নিশ্চিত একটি ভালো দিক।

জামান / জামান

বিলাইছড়িতে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত

ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য

চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ

রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের

নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা

টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক