ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যাকে সার্জারির পরামর্শ, প্রযোজককে সোজা জবাব অভিনেত্রীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৫ সকাল ৯:৪

২০০৫ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ‘পরিণীতা’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন বিদ্যা বালান। ছবিটি পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার এবং প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। প্রথম ছবিতেই প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, এই যাত্রার শুরুটা খুব মসৃণ ছিল না।
বিদ্যা বলেন, ‘ছবির শুটিং শুরুর আগে বিধু বিনোদ চোপড়া আমাকে বলেছিলেন, ‘তোমার নাকটা খুব লম্বা, সার্জারি করাও।’ তখন ভয় পেয়ে গিয়েছিলাম। সোজাসুজি বলে দিয়েছিলাম, আমি এটা করব না। আমি যেমন আছি, তেমনই থাকতে চাই। আজ পর্যন্ত নিজের মুখে কিছুই করাইনি, শুধু মাঝেমধ্যে ফেশিয়াল করাই। ঈশ্বর যেমন সৃষ্টি করেছেন, সেটাই আমার কাছে যথেষ্ট সুন্দর।’
বিদ্যা আরও জানান, বলিউডে নয়, এর আগেও এমন অপ্রীতিকর অভিজ্ঞতা হয়েছিল তার। ক্যারিয়ারের শুরুর দিকে এক মালয়ালম ছবিতে কাজ করার সময় তাকে বলা হয়েছিল নিজের পদবি বদলাতে। 
বিদ্যা বলেন, ‘আমাকে বলা হয়েছিল, তুমি তো আইয়ার, তাহলে ‘বিদ্যা আইয়ার’ নামেই কাজ করো, ‘বিদ্যা বালান’ নয়।’ তখন রাজি হয়ে নাম পাল্টেও ফেলেছিলাম, কিন্তু বাড়ি ফিরে কেঁদে ফেলি। মা-বাবা তখন বলেছিলেন, ‘তুমি সবসময়ই বিদ্যা বালনই থাকবে।’ পরে সেই ছবিটাও আর হয়নি।’
এই ধরনের ঘটনার মধ্য দিয়ে বিদ্যা বুঝেছিলেন, নিজেকে যদি ঠিক মনে না হয়, তাহলে কোনো কাজেই শান্তি পাওয়া যাবে না। বিধু বিনোদের প্রস্তাব শুনে তার একই অনুভূতি হয়েছিল। এরপর পরিচালক প্রদীপ সরকারকে সব বলেন। তিনি বিদ্যাকে আশ্বস্ত করেন এরপর।
তবে সব মিলিয়ে বিদ্যার অভিজ্ঞতা খুব একটা খারাপ ছিল না। বিদ্যা বলেন, ‘বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা সংস্থার সঙ্গে আমি প্রথম তিনটি ছবি করেছি। খুবই গুছিয়ে, পেশাদার পরিবেশে কাজ হত। সময়মতো সব প্রস্তুতি থাকত, সেটে গিয়ে আর ঝামেলা হতো না। তাই এই প্রতিষ্ঠানকে আমি নিজের ‘আলমা মেটার’ বলে মনে করি।’

 

Aminur / Aminur

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে