ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পুরুষাঙ্গ কেটে তরুণদের হিজড়ায় রূপান্তর


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ১:৫৩

নেত্রকোনার বারহাট্টায় শিক্ষিত তরুণদের প্রলোভন দেখিয়ে কথিত অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে হিজড়ায় রূপান্তর করার অভিযোগ উঠেছে। এই চক্রটি সমাজে ও পরিবার থেকে বিচ্ছিন্ন এসব তরুণদের দিয়ে চাঁদাবাজি করাচ্ছে। যারা চাঁদাবাজি করতে রাজি হয় না, তাদের তুলে নিয়ে মারধরও করা হয়। এই পুরো চক্রটি নিয়ন্ত্রণ করছে নেত্রকোনা শহরের তাজু ওরফে লতা হিজড়া, সানিপ ওরফে কমলা হিজড়া এবং মেহেদী আক্তার সানা ওরফে স্বর্ণা হিজড়া। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভুক্তভোগীরা এই পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়।

বারহাট্টা উপজেলার দায়িত্বে থাকা ভুক্তভোগী নয়ন ওরফে অন্তরা হিজড়া জানান, তিনি বিবাহিত ছিলেন এবং তার একটি ছেলেও আছে। একজন হিজড়ার মাধ্যমে তার পরিচয় হয় লতা হিজড়ার সঙ্গে। এক পর্যায়ে লতা ও তার সহযোগীরা তাকে বেড়ানোর কথা বলে নেত্রকোনার মদনে স্বর্ণা হিজড়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভালো খাবার খাওয়ানোর পর তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন যে তার পুরুষাঙ্গ ও অণ্ডকোষ কেটে ফেলা হয়েছে। প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বারহাট্টার স্বল্প দশালে তার বাড়িতে রেখে যাওয়া হয়। এরপর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং এখন তিনি এক দুর্বিষহ জীবনযাপন করছেন। নয়ন আরও জানান, লতা হিজড়াকে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দিতে হয়, যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তিনি নিজে চাঁদাবাজি করতে চান না। তার ছেলে ময়মনসিংহ মিন্টু কলেজে পড়ে এবং তাকেও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। তিনি এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি চান এবং স্বাভাবিক জীবন নিয়ে বাঁচতে চান।

আরেক ভুক্তভোগী সুমন ওরফে মালতি হিজড়া জানান, এইচএসসি পাসের পর লতা হিজড়ার সঙ্গে তার পরিচয় হয়। লতা ও স্বর্ণা হিজড়া তাকে প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। একদিন তাকে মদনে স্বর্ণা হিজড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সকালে জ্ঞান ফিরলে তিনি দেখতে পান যে তার গোপনাঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে এবং নাক ও কান ফোঁড়ানো হয়েছে। এরপর তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিলে তিনি বারহাট্টার নয়নের কাছে আশ্রয় নেন। এখানেও তাকে চাঁদাবাজির জন্য বাধ্য করা হচ্ছে। তিনি এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি চান।

এ বিষয়ে নেত্রকোনা জেলার প্রধান হিজড়ার দায়িত্বে থাকা লতা এবং পুরুষাঙ্গ কাটার মতো ঝুঁকিপূর্ণ অপারেশন করা স্বর্ণা হিজড়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, লতা ফোন রিসিভ করেননি এবং স্বর্ণা সাংবাদিক পরিচয় শুনেই ফোন কেটে দেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান জানান, পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তর করার বিষয়ে কোনো অভিযোগ এখনো আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, জোরপূর্বক চাঁদাবাজির বিষয়েও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা