ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ২:২০

প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের ২০২৫-২৬ সেশনের উপ-কমিটি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দলোন বাংলাদেশ। শনিবার (২রা আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এই কমিটির অনুমোদন দেন।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম লিখনের প্রস্তাবনায় এবং সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমানের সুপারিশক্রমে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্স-এর শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকী। সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শামীম মাতুব্বর।

এ ছাড়া কমিটিতে আরও রয়েছেন:
সাংগঠনিক সম্পাদক: এনায়েত বিন নাসির (স্টেট ইউনিভার্সিটি)
প্রশিক্ষণ ও দাওয়াহ সম্পাদক: ইয়াকুব আলী (স্টামফোর্ড ইউনিভার্সিটি)
তথ্য ও গবেষণা সম্পাদক: কাজী মুহাম্মদ রুহিন (আইইউবি)
অর্থ ও কল্যাণ সম্পাদক: আবু সাইদ আসাদ (নর্দার্ন ইউনিভার্সিটি)
উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক: এস. কে. সাব্বির (নর্থ সাউথ ইউনিভার্সিটি)
প্রচার ও মিডিয়া সম্পাদক: আশরাফুল ইসলাম (ডিআইইউ)
প্রকাশনা ও দফতর সম্পাদক: আহসানুল হক সোহান (নর্দার্ন ইউনিভার্সিটি)
আইন ও ছাত্র অধিকার সম্পাদক: আলবিৎ হাসান (ড্যাফোডিল)
ক্রীড়া ও পাঠচক্র সম্পাদক: তাসরিফুর রহমান (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি)
ছাত্র কল্যাণ সম্পাদক: আবু সাইদ (ডিআইইউ)
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: কামরুল ইসলাম (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি)

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী সাব্বির আহমাদ এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুল্লাহ আশ শাকুর।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই কমিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী আদর্শভিত্তিক ছাত্র নেতৃত্ব গঠনের পাশাপাশি সৎ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরিতে ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর