ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অভিনেত্রীকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ পরিচালকের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৫:২৬

জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় সম্প্রতি 'স্টেট আপ উইথ শ্রী' পডকাস্টে তার কিছু তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, একবার এক পরিচালক তাকে ব্রেস্ট সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন। সেই পরিচালক শোলাঙ্কিকে বলেছিলেন যে একজন নায়িকা হতে গেলে স্তনে একটু খাঁজ থাকা দরকার এবং এই কারণে তার ব্রেস্ট সার্জারি করা উচিত। এই কথা শুনে শোলাঙ্কি হতবাক হয়ে গিয়েছিলেন।

শোলাঙ্কি বলেন, সেই সময় তিনি কিছুটা পরিণত ছিলেন, তাই কোনোভাবে পরিস্থিতি সামলে কথাটি এড়িয়ে গিয়েছিলেন। তবে তিনি মনে করেন, যদি কোনো নতুন বা কম বয়সী অভিনেত্রী এই ধরনের কথা শুনতেন, তাহলে তিনি প্রভাবিত হতে পারতেন। কারণ সরাসরি এভাবে কিছু বললে তা মেয়েদের মনে গভীর ক্ষত তৈরি করে। শোলাঙ্কি সরাসরি সেই পরিচালককে বলেছিলেন যে এই বিষয়টি তিনি নিজে বুঝে নেবেন, কিন্তু ভেতরে ভেতরে তার খুব খারাপ লেগেছিল। তিনি বলেন, খারাপ না লাগলে এত দিন পর এই ঘটনা নিয়ে কথা বলতেন না।

শোলাঙ্কি আরও বলেন যে তাকে প্রায়ই তার চেহারা নিয়ে নানা কথা শুনতে হয়েছে। অনেকেই তাকে নিত্যনতুন উপদেশ দিয়েছেন। কেউ কেউ তাকে বলেছেন, তার মুখ টিভিতে যতটা ভালো লাগে, সিনেমায় ততটা ভালো লাগে না। এর কারণ হিসেবে তিনি বলেন যে তিনি কখনও মুখে কোনো ইনজেকশন নেননি।

কেবল চেহারা নিয়েই নয়, শোলাঙ্কির রোগা শরীর নিয়েও তাকে অনেক কথা শুনতে হয়েছে। বারবার এই ধরনের কথা শুনতে শুনতে একসময় তিনি পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তার কথায়, "আমি বরাবরই রোগা। তবু অনুষ্ঠানে গেলেই অনেকে জিজ্ঞেস করতেন, 'কেন এত শুকিয়ে গিয়েছ?' শুনে খুবই খারাপ লাগত।"

এমএসএম / এমএসএম

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা

মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে